বৃত্তিবিষয়ক আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে (জিইউবি) হয়ে গেল ‘দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের জন্য কনফুসিয়াস ইনস্টিটিউট টিচার্স ট্রেনিং বৃত্তি প্রোগ্রাম’ নিয়ে আলোচনা অনুষ্ঠান। শিক্ষার্থীদের বৃত্তিসংক্রান্ত বিভিন্ন তথ্য জানানোর জন্যই এ আলোচনার আয়োজন করা হয়। জিইউবি ল্যাঙ্গুয়েজ সেন্টার এবং চীনের বেইজিং ল্যাঙ্গুয়েজ ও কালচারাল ইউনিভার্সিটি যৌথভাবে এ আলোচনার আয়োজন করে। গত ২১ জুন মিরপুরে জিইউবির অস্থায়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনায় উপস্থিত ছিলেন কনফুসিয়াস ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক অধ্যাপক ফ্যাঙ্গ মিং, প্রকল্প কর্মকর্তা অধ্যাপক জাং জিয়ালিন, ইয়াং ফান, জিইউবির চেয়ারম্যান, সব বিভাগের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নানা স্তরের কর্মকর্তা। বিজ্ঞপ্তি।