বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। এই শিক্ষাই নতুন প্রজন্মের সমৃদ্ধ ভবিষ্যতের অন্যতম পথ। সরকার এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।রাজধানীর আগারগাঁওয়ে গতকাল রোববার কারিগরি শিক্ষা বোর্ডের ১০ তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যার এ দেশের নতুন প্রজন্মকে যুগোপযোগী বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। প্রচলিত বিএ, এমএ পাস করার শিক্ষা আজ বেকার সৃষ্টির মাধ্যম বলে প্রতীয়মান হয়েছে।কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিতাই চন্দ্র সূত্রধর প্রমুখ।