বৃত্তির আবেদন আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের সন্তানদের জন্য মেধাবৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ জানুয়ারি। এ সময়ের মধ্যে ডিএসইসির সদস্যদের
সন্তানদের নির্ধারিত ফরমে বৃত্তির জন্য আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।
গতকাল শুক্রবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৩ সালের প্রাথমিক সমাপনী ও জেএসসি এবং ২০১৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাবৃত্তি দেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর পাসপোর্ট সাইজের এক কপি ছবি, নম্বরপত্র ও প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বৃত্তি উপকমিটির আহ্বায়ক এ কে এম ওবায়দুর রহমান অথবা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।