বৃত্তির চেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংক বৃত্তি প্রকল্পের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ করেছে মৌলভীবাজার শাখা এক্সিম ব্যাংক। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি কলেজের ২০১০ ব্যাচের স্নাতক পর্যায়ের ছয়জন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে চেক হস্তান্তর করেন এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও মৌলভীবাজার শাখার রিলেশন ব্যবস্থাপক মো. আবদুল জব্বার চৌধুরী। এটি এই ব্যাংকের তৃতীয় পর্যায়ের বৃত্তি প্রদান।