বৃত্তির টাকা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ১২৭ জন আদিবাসী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ভোলাগঞ্জ সর্বজনীন উচ্চবিদ্যালয় মিলনায়তনে বৃত্তির টাকা বিতরণ করা হয়। মাধ্যমিক পর্যায়ের ১১৯ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১ হাজার ৫০০, সাতজন কলেজশিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার ৪০০ টাকা ও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ৪ হাজার ৭০০ টাকা দেওয়া হয়। আদিবাসীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ধরমপাশা উপজেলা শাখার চেয়ারম্যান আশুতোষ হাজং জানান, আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গত অর্থবছরে প্রধানমন্ত্রীর থোক বরাদ্দ থেকে এ অর্থ সহায়তা পাওয়া যায়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি|