বৃত্তির টাকা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) উদ্যোগে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চারজন দরিদ্র শিক্ষার্থীর প্রত্যেককে আট হাজার টাকা এবং গত বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া একজন দরিদ্র শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা এককালীন শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের ধরমপাশা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মো. শামছুল আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী।