প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির ‘বৃত্তি পরীক্ষা-২০১৪’-এর ফল প্রকাশ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি এই ফল প্রকাশিত হয়। এতে ৪৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। গতকাল রোববার সোসাইটির চেয়ারম্যান এ কে এম ফজলুল হক ও মহাসচিব দৌলত দায়েন রাফের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ১৯ ডিসেম্বর ঢাকা মহানগরের ছয়টি কেন্দ্র এবং বাগেরহাট, ভোলা, ময়মনসিংহ, নীলফামারী, কুমিল্লাসহ দেশের কয়েকটি জেলায় এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।