বৃদ্ধ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলায় প্রতিপক্ষের ইটের আঘাতে আবুল কাশেম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।সাভার থানার পুলিশ ও এলাকাবাসী জানান, জমির ঘাস কাটা নিয়ে আবুল কাশেমের সঙ্গে তাঁর ভায়রা ইমদাদুল হকের (৫০) বাগিবতণ্ডা হয়। ইমদাদুল একপর্যায়ে কাশেমের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে কাশেম ঘটনাস্থলেই মারা যান। সাভার থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।কাশেমের ছেলে লিটন গতকাল সাভার থানায় মামলা করেছেন। ইমদাদুল পলাতক রয়েছেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।