বৃদ্ধ খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের তালতলা গ্রামে আকমান আলীকে (৮০) কুপিয়ে হত্যার অভিযোগে পুলিশ গতকাল সোমবার বিকেলে তাঁর ছেলে ফিরোজ আলীকে (৫০) গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কিছু বিষয় নিয়ে শনিবার রাতে আকমান আলীর সঙ্গে ছেলে ফিরোজের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফিরোজ ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে আকমানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।