বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ-তেঁতুলিয়া সড়কের মাহমুদপুর এলাকায় গতকাল শনিবার ইজিবাইকের ধাক্কায় নূরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার মাহমুদপুর গ্রামে। পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে মাহমুদপুর এলাকায় সড়ক পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় নূরুল ইসলাম অচেতন হয়ে পড়েন। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ থানার ওসি মেছবাহ উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় ইজিবাইকের চালক দিপু মিয়াকে (২২) আটক করা হয়েছে। থানায় এখনো মামলা হয়নি। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি|