বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে পিকআপের ধাক্কায় তৈয়ব আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তৈয়ব আলী উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভেটাই গ্রামের বাসিন্দা ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের টাকাকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, টাটাকপুর মোড়ে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় তৈয়ব আলী গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তৈয়ব আলীকে দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তৈয়ব আলী মারা যান।