বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বান্দুরা আঞ্চলিক সড়কের নবাবগঞ্জ উপজেলার শুরগঞ্জ এলাকায় গতকাল বৃহস্পতিবার বাসচাপায় মো. ফরহাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি শুরগঞ্জ এলাকার বালুরচর গ্রামে। বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা নবাবগঞ্জ মহিলা কলেজের সামনে এটিকে আটক করে ভাঙচুর চালায়। তবে চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়। বৃদ্ধকে চাপা দেওয়ার প্রতিবাদে এলাকাবাসী শুরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়কে গাছ ফেলে ও অগ্নিসংযোগ করে অবরোধ সৃষ্টি করে। এ সময় সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।