প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ইটের আঘাতে এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর নাম সিকান্দর আলী (৭০)। সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। আঙ্গারজোর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে আলা উদ্দিন ও আলিম উদ্দিনের মধ্যে সকাল সাড়ে আটটার দিকে বাড়ির উঠানে ঝগড়া হয়। একই গ্রামের সিকান্দর আলী ঝগড়া থামাতে গিয়ে এক ভাইয়ের ছোড়া ইটের আঘাতে আহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ আলিম উদ্দিনকে আটক করেছে।