বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা-মহেশখালী সড়কের সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একটি জিপগাড়ির (টাটা ম্যাজিক) চাপায় মো. শাহাজাহান (৬০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। তিনি ঢেমুশিয়া ইউনিয়নের মৃত রহমত আলীর ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, চকরিয়া থেকে মহেশখালীগামী একটি টাটা ম্যাজিক গাড়ি রামপুর এলাকায় ওই বৃদ্ধকে চাপা দেয়। এ সময় তিনি ঘটনাস্থলে নিহত হন।