বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল সোমবার ট্রাকচাপায় নূর মোহাম্মদ (৭৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার ঘোড়াধাপ গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নূর মোহাম্মদ লোহাগাড়া বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের লোহাগাড়া বালিকা বিদ্যালয়ের সামনের চৌরাস্তায় একটি ট্রাক তাঁর সাইকেলে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি