প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে গতকাল বুধবার দুপুরে আকন্দ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মেলান্দহ উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা। বেলা দেড়টার দিকে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা ট্রেনটি মেলান্দহ স্টেশন অতিক্রমের সময় ট্রেনের ছাদ থেকে আকন্দ আলী নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মেলান্দহ থানার ওসি নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।