বৃদ্ধ বয়সে চিকিৎসক উকিলের কষ্ট বেশি: প্রাণ গোপাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেছেন, বৃদ্ধ বয়সে অনেক চিকিৎসক ও উকিল কষ্টে ভোগেন।
গতকাল শনিবার বিএসএমএমইউর মিলন হলে আয়োজিত সোসাইটি অব ক্লিনিক্যাল প্যাথলজিস্টের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, চিকিৎসাসেবাকে বাণিজ্যিকী–করণ থেকে মুক্ত করা সম্ভব হলে চিকিৎসার ব্যয় অর্ধেকে নেমে আসবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নূরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি আবু সফি আহমেদ আমিন, বেসিক সায়েন্স অনুষদের ডিন এম ইকবাল আর্সলান। অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটি অব ক্লিনিক্যাল প্যাথলজিস্টের সাধারণ সম্পাদক মো. কুদ্দুস উর রহমান।