বৃদ্ধ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বৃদ্ধদের নিয়ে সমাবেশ হয়েছে। গতকাল রোববার সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত কালিয়া ইউনিয়নের বড় চওনা উচ্চবিদ্যালয়ের মাঠে এ সমাবেশের আয়োজন করে ‘বৃদ্ধ সেবা সংগঠন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সভাপতি শাহজালাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব হোসেন। ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাজাহান আলী, কালিয়া ইউপির চেয়ারম্যান জামাল হোসেন, বৃদ্ধদের পক্ষ থেকে আবদুল গণি চৌধুরী, আবদুর রহমান, সোহরাব আলী প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে অসুস্থ ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। সমাবেশের প্রধান উদ্যোক্তা শাহজালাল চৌধুরী বলেন, ‘ওই সংগঠনের মূল লক্ষ্য বৃদ্ধদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা, আশ্রম তৈরি ও বিনোদন পার্ক স্থাপন এবং বৃদ্ধদের সমস্যা মনিটরিং করা।’