বৃদ্ধকে অপহরণের চেষ্টা তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াপাড়া গ্রামের কুতুবুর রহমান (৬০) নামের এক ব্যক্তিকে গত শুক্রবার বিকেলে অপহরণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার তালতলা গ্রামের সুমন মিয়া, খোকন মিয়া ও বাছির মিয়া।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।