বৃদ্ধকে পিটিয়ে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুেণ্ডর বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর গ্রামের বেড়িবাঁধের কাছে অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ গতকাল রোববার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়৷ এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করা হয়েছে৷
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, তিনি ধারণা করছেন, শনিবার রাতের কোনো এক সময় বৃদ্ধকে সাগরপাড়ে নিয়ে তাঁর মাথায় আঘাত করে দুর্বৃত্তরা৷ মাথায় জখম হওয়ায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়৷ তাঁর পরনে একটি গেঞ্জি রয়েছে৷ কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তিনি জানাতে পারেননি৷
পুলিশ জানিয়েছে, গতকাল সকালে স্থানীয় লোকজন বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে৷