বৃদ্ধা নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগরে ভৈরব নদে গোসল করতে নেমে রাবিয়া খাতুন (৫৮) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তাঁর সন্ধানে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। নিখোঁজ রাবিয়া খাতুন চকশ্যামনগর গ্রামের হুতোন আলীর স্ত্রী। মেহেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কোবাত আলী সরকার জানান, জেলায় কোনো ডুবুরি না থাকায় উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না। কয়েকজন ডুবুরি পাঠানোর জন্য খুলনা কার্যালয়ে অনুরোধ করা হয়েছে। ডুবুরিরা এলে সন্ধান করা হবে।