বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় গতকাল শুক্রবার গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধা (৭০) নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ছয়টার দিকে ধীরাশ্রম এলাকায় ঢাকা বাইপাস সড়ক পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়েন ওই বৃদ্ধা। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। এর এক ঘণ্টা পর তিনি মারা যান। সকাল আটটার দিকে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। l টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি