বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার কুকরাগাড়ী গ্রামে গতকাল সোমবার সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাবেরা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুপুর ১২টার দিকে সাবেরা বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসকেরা সাবেরাকে মৃত ঘোষণা করেন।