বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকামুখী একটি বাসের চাপায় সকিনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি উল্টে আরও ১১ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সকিনা উপজেলার দোয়াজীপাড়া গ্রামের শহীদ মাহবুবুল হকের স্ত্রী।