বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে শাহীনা খাতুন (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম শুকুর আলী মোল্লা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদহগামী ট্রেন গঙ্গাপ্রসাদপুর গ্রামের সুতা নদীর সেতুর কাছে পৌঁছলে শাহীনা এর সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাজবাড়ী প্রতিনিধি|