বৃদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের চাপায় জয়তুন্নেসা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ঘারুয়া ইউনিয়নের বগাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। জয়তুন্নেসা পৌরসভার আতাদী মহল্লার হাসেম মুন্সীর স্ত্রী। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার বলেন, রাস্তা পারাপারের সময় একটি বাস জয়তুন্নেসাকে চাপা দেয়।