বৃদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাতিরঝিলে গতকাল সোমবার সন্ধ্যায় মাইক্রোবাসের ধাক্কায় জরিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, রামপুরার মহানগর প্রজেক্ট এলাকার ১ নম্বর সড়কের একটি বাসায় জরিনা বেগমের দুই মেয়ে থাকেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে বড় মেয়ে সেলিনার দুই শিশুসন্তান বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে যায়। সন্ধ্যায় মেয়ের সঙ্গে তাদের খুঁজতে যান জরিনা বেগমও। এ সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় জরিনা গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জরিনা বেগমের স্বজনেরা বলেন, তিন দিন আগে ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন জরিনা বেগম। তিনি গ্রামের বাড়ি পিরোজপুরে থাকতেন।