বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের রামখারুয়া গ্রামে গত মঙ্গলবার রাতে ডালিম খাতুনকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।থানা পুলিশ ও ডালিম খাতুনের আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, রামখারুয়া গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী ডালিম খাতুন বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে উপর্যুপরি কোপাতে থাকে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।ডালিম খাতুনের ছেলে মোতালেব মোল্লা অভিযোগ করেন, একটি মারামারির ঘটনায় প্রতিপক্ষের লোকজন জামিনে বের হয়ে এসে প্রতিশোধমূলকভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রশিদুল ইসলাম জানান, ডালিম খাতুনের বুকের নিচে ও পিঠে একাধিক কোপানোর চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, একটি মামলার কাউন্টার হিসেবে এই বৃদ্ধাকে খুন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় মোতালেব মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে গতকাল বুধবার দুপুরে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেছেন।