বৃদ্ধাকে খুন করে টাকা লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঁদ কেটে ঘরে ঢুকে তামেজান বেওয়াকে (৭০) খুন করে ২২ হাজার টাকা ও একটি মুঠোফান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে খাওয়া-দাওয়ার পর তামেজান বেওয়া তাঁর ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে তাঁকে শ্বাসরোধে হত্যা করে ২২ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। তামেজানের ছেলে মোকছেদ টের পেয়ে দেখেন, তাঁর মায়ের ঘরের সিঁদ কাটা। তিনি ডাকাডাকি করে সাড়া না পেয়ে কাটা জায়গা দিয়ে ঘরে ঢুকে দেখেন, তাঁর মায়ের হাত-পা দড়ি দিয়ে বাঁধা ও মুখে কাপড় গোঁজা। এ ব্যাপারে পাঁচবিবি থানায় একটি মামলা হয়েছে।