বৃদ্ধাদের সঙ্গে বন্ধুসভার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সমাজসেবা অধিদপ্তরের নিরাপদ নিবাসের (সেফহোম) বাসিন্দা ও বৃদ্ধাদের জন্য গতকাল বুধবার ইফতারির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। এতে সেফহোমের শতাধিক নিবাসী ও বন্ধুসভার সদস্য ছাড়াও সমাজসেবা অধিদপ্তর বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল সন্ধ্যায় নগরের আমতলা মোড়ে অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের সেফহোম মিলনায়তনে ওই ইফতার অনুষ্ঠান হয়। এ সময় সেফহোমের বাসিন্দা সেফা আক্তার বলেন, ‘প্রতিদিন কোনো না কোনোভাবে ইফতার করি। কিন্তু আজ ব্যতিক্রমী ইফতার করলাম। অনেক নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হলাম। এটা আমাদের অনেক দিন মনে থাকবে।’
ইফতার-পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা শেষে বৃদ্ধাদের হাতে নতুন কাপড় তুলে দেন সেফহোমের উপতত্ত্বাবধায়ক শ্যামল সেনগুপ্ত, প্রবেশন কর্মকর্তা সাজ্জাত পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোকছেদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভার সাবেক সভাপতি সুদীপ কুমার নাথ, বন্ধুসভার সভাপতি আশিক রহমান, সহসভাপতি তন্ময় কুমার, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, সাংগঠনিক সম্পাদক অনিরুদ্ধ সরকার প্রমুখ।