বৃদ্ধার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রাইনিপাড়া এলাকায় চালকলের ফিতায় কাপড় জড়িয়ে গতকাল শুক্রবার রশো খাতুন (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি রাইনিপাড়ার ওয়াজ আলীর স্ত্রী। পুলিশ জানায়, দুপুরের দিকে রশো খাতুন ধান ভানাতে বাড়ির পাশে ইঞ্জিনচালিত চালকলে যান। একপর্যায়ে চলন্ত মেশিনের ফিতার সঙ্গে কাপড় জড়িয়ে গেলে তিনি পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।