প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে গত শুক্রবার রাতে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত এক বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্বাস উদ্দিন বলেন, শুক্রবার রাত ১১টার দিকে বিরামপুর-দিনাজপুর মহাসড়কের দুর্গাপুর এলাকায় প্রায় ৮০ বছর বয়সের ওই অজ্ঞাত বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাঁকে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মুখ থেঁতলানো ও পা ভাঙা ছিল। বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, আঘাতের ধরন দেখে মনে হচ্ছে সড়ক দুর্ঘটনাতেই ওই বৃদ্ধা মারা গেছেন।