বৃদ্ধার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে লিলজান বিবি (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার বড়ডোবা বিল থেকে গ্রামবাসী ওই লাশটি উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার সন্ধ্যায় পাওনা টাকা আদায়ের জন্য প্রতিবেশী আবদুর রহমানের বাড়ির উদ্দেশে রওনা হয়ে আর ফেরেননি চরশ্রীরামপুর গ্রামের বাসিন্দা লিলজান বিবি। গতকাল সোমবার সকালে ওই লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার জাকির হোসেন বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।