প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে একটি ডোবা থেকে বিমলা বালা (৮২) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর গ্রামের ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বিমলা বালা বিষ্ণুপুর গ্রামের প্রয়াত সমন্ত চন্দ্রের স্ত্রী। তিনি ডোবার পানিতে পড়ে মারা গেছেন বলে তাঁর পরিবারের সদস্যরা ও পুলিশ ধারণা করছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সকালে বিমলা বালা বাড়িতে ছিলেন। বেলা ১১টার দিকে বাড়িসংলগ্ন ডোবায় গোসল করতে গিয়ে আর ফেরেননি। বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন তাঁকে ডোবায় খুঁজতে যান। সেখানে তাঁর মৃতদেহ পাওয়া যায়। আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যুর ব্যাপারে তাঁর পরিবারের সদস্যদের কোনো সন্দেহ নেই।