প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল বুধবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়কের মাজার বাজার এলাকার একটি চালকলের বারান্দায় এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে মৃত বুঝতে পেরে তাঁরা পুলিশকে খবর দেন। ঈশ্বরগঞ্জ থানার এসআই মো. খোরশেদ আলম বলেন, বৃদ্ধার বয়স আনুমানিক ৬০। তাঁকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে কেউ তাঁর পরিচয় বলতে পারেননি। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি