বৃদ্ধার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঢুলিপাড়া এলাকায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের একটি সেতুর নিচ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলিমা দেব (৮০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। চুনঘর গ্রামের ওই বাসিন্দা স্থানীয় একটি মন্দিরের সেবায়েত ছিলেন।কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। বৃদ্ধার দৃষ্টিশক্তি ভালো ছিল না। তাই হয়তো সেতু থেকে নিচে পড়ে গিয়েছিলেন তিনি।