বৃদ্ধাশ্রমে নয়, বাড়িতেই মিলবে সেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণদের আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না, বাসায় গিয়েই বিনা পয়সায় তাঁদের সেবা দিতে যাত্রা শুরু করেছে সেন্টার অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ফাউন্ডেশন (সিএসইআরএফ)। গত শুক্রবার বিকেলে তারা রাজশাহী শিল্পকলা একাডেমিতে ‘গুরুজন আসর’-এর আয়োজন করে।
আয়োজকেরা জানান, এ সংগঠনের উদ্দেশ্য হচ্ছে প্রবীণদের বাসায় গিয়ে সেবা দেওয়া। গত নভেম্বরে ঢাকায় সংগঠনের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহীতে হলো তাদের দ্বিতীয় সেমিনার। পারিবারিক ঝামেলা বা পেশাগত কারণে কেউ পরিবারের প্রবীণ সদস্যদের সেবা দিতে না পারলে এই সংগঠনকে জানাতে বলেন তাঁরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফাইজার রহমান। চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির শিক্ষক ইমরোজ মাহমুদ শোয়েব প্রধান অতিথি ছিলেন।