বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের দফাদিয়া গ্রামে গত শনিবার রাতে আগুনে পুড়ে মোসলেম দেওয়ান (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম মণ্ডল জানান, রাতে মোসলেম তাঁর বসতবাড়ির ছাপরাঘরে একাই ছিলেন। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ওই ঘর থেকে মোসলেমের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বিড়ির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।