বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুর সিটি করপোরেশনের কাজীবাড়ি এলাকায় গতকাল সোমবার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, জয়দেবপুর জংশন ও ধীরাশ্রম রেলস্টেশনের মধ্যবর্তী কাজীবাড়ি এলাকায় গতকাল বেলা একটার দিকে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পান ওই বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাঁর পরনে ছাপা লুঙ্গি ও গেঞ্জি ছিল।
গাজীপুর প্রতিনিধি