বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের দেওগাঁও এলাকায় গত শুক্রবার রাতে মাটির ঘর চাপা পড়ে তৈয়ব আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডীরচর গ্রামে। সাভার মডেল থানার পুলিশ জানায়, কয়েক মাস আগে তৈয়ব দেওগাঁও গ্রামে তাঁর মেয়ে মেহেরুন্নেছার বাড়িতে বেড়াতে এসে আর যাননি। শুক্রবার রাতে তিনি মাটির ঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে প্রবল বর্ষণে ওই ঘরের দেয়াল ধসে তিনি চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মেহেরুন্নেছা বলেন, তাঁর বাবা অসুস্থ ছিলেন। এ কারণে তাঁর কাছেই থাকতেন। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।