বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার শেরমস্ত গ্রামে গতকাল সোমবার পানিতে ডুবে আজিজুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, সকাল সাড়ে নয়টার দিকে আজিজুল গাভির জন্য ঘাস কাটতে নিজ বাড়ির পাশের গাগলাহাটি নালা পার হচ্ছিলেন। এ সময় তিনি পানিতে ডুবে যান। বেলা দুইটায় গাগলাহাটি ঘাট থেকে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আজিজুলের লাশ উদ্ধার করেন।