প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি মার্কেটের বারান্দা থেকে গতকাল শুক্রবার এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি; তবে বয়স আনুমানিক ৬০ বছর। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুফতি মাহমুদ বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কাজলী সিএনজি স্টেশনের সামনে একটি মার্কেটের বারান্দায় গতকাল সকালে ওই বৃদ্ধের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।