বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলায় গতকাল মঙ্গলবার দুই পক্ষের বিবাদ মেটানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সফুর আলী (৬০) নামের এক ব্যক্তি। পরে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামে সফুর আলীর বাড়ি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সফুর আলীর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।