বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় গত বুধবার বিকেলে ট্রেনে কাটা পড়ে জোরন আলী খান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিন উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাড়াল গ্রামের বাসিন্দা। রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. হারুন মজুমদার বলেন, গাড়াল গ্রাম এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান জোরন। এ ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। এর আগে গত মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর বেলগাছি রেলস্টেশনে আকতার হোসেন (৪০) নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। তিনি উপজেলার রাজধরপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।