বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী জালালাবাদ কালারপুল এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) পান্না লাল বড়ুয়া প্রথম আলোকে বলেন, লাশটির বয়স আনুমানিক ৮৫। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।