বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়ায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে আবুল হাশেম (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আবুল হাশেমের বাড়ি উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রামে। স্থানীয় সূত্র জানায়, গত রোববার সকালে বাড়ি থেকে বের হন আবুল হাশেম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে গত সোমবার ছাগলনাইয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। আবুল হাশেমের ছেলে লাশটি তাঁর বাবার বলে শনাক্ত করেন।