বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের একটি বাগান থেকে আবদুস সালাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে দেপাড়া গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। আবদুস সালাম পার্শ্ববর্তী বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, সালাম মোল্লা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান খান বলেন, স্থানীয় েলাকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।