বৃষ্টি আরও দু-একদিন হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাসহ প্রায় সারা দেশে সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী দু-একদিন এ অবস্থা চলতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ শনিবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত ঢাকায় পাঁচ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি স্থলভাগে উঠে এসেছে। লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী দুই-একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।