দিনভর বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। এই প্রতিকূল আবহাওয়াও ঠেকাতে পারেনি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী শওকত হোসেন ও আহসান হাবিবকে। দুজনই গতকাল বৃহস্পতিবার সাতসকালে বেরিয়ে পড়েন ভোট চাইতে। বৃষ্টি মাথায় নিয়েই দিনভর ব্যস্ত ছিলেন গণসংযোগ, পথসভা, বৈঠক আর কুশল বিনিময়ে।১৪ দল-সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন। তাঁর নির্বাচনী প্রতীক টেলিভিশন। গতকাল তিনি নগরের কাশীপুর এবং ২৭, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন।ভোট প্রার্থনা করে গণসংযোগকালে শওকত হোসেন বলেন, ‘আমি উন্নয়ন করেছি, মাদকমুক্ত নগর গড়ে তুলেছি। আরও কাজ করতে চাই, আরও উন্নয়ন চাই। আমাকে আরেকবার সুযোগ দিন।’১৮ দল-সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র প্রার্থী আহসান হাবিব তাঁর আনারস প্রতীক নিয়ে নগরের ২, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘আমরা হেফাজতে ইসলামের কর্মীদের খুনি না। আমরা মুসলমানদের পক্ষে নেমেছি। তাই আমাদের জয় মানে মুসলমানদের জয়