বৃষ্টি এল চা-বাগানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘের আড়ালে উঁকি দিচ্ছে সূর্য। আকাশের বুকে তখনো মেঘ তার কালো রূপ ধারণ করেনি। দৃষ্টির ওপারে বৃষ্টি হলেও এপারে আলোর ঝলকানি। এমন দৃশ্য দেখতে দেখতে, কিংবা ভাবতে ভাবতে হঠাৎ বৃষ্টিস্নাত হতে পারেন আপনিও! হ্যাঁ, পাহাড়-টিলাঘেরা সিলেটে বৃষ্টি এভাবেই নামে। আর সবুজ-শ্যামল চা-বাগানের পাতার ওপর ঝমঝমিয়ে বৃষ্টি নামার দৃশ্য চোখে পড়বে সিলেটের চা–বাগানগুলোতে। ঝুমবৃষ্টির ছোঁয়ায় মনের তৃষ্ণা মিটবে যে কারও। তুমুল বৃষ্টির মধ্যেই চা-বাগানে কাজ করেন শ্রমিকেরা। ছাতা হাতে সবুজ চা-গাছের পাশ দিয়ে হেঁটে গন্তব্যে যান চা-শ্রমিকেরা। ছবিতে দেখা যাক একঝলক।







